তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

শেখ হাসিনা সবাইকে বোকা বানাচ্ছেন: ডা. জাফরুল্লাহ

 




শেখ হাসিনা সবাইকে বোকা বানাচ্ছেন বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্যের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার (৩০ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে গণঅধিকার পরিষদের সমাবেশে তিনি এ মন্তব্য করেন।


এ সময় তিনি বলেন, সামনে কঠিন পথ। তরুণ প্রজন্মকে সবসময় রাস্তা দখল করে নিজের অধিকার আদায়ে সরকারকে বাধ্য করার পরামর্শ দেন তিনি।


জাফরুল্লাহ চৌধুরী বলেন, ২৫ জুন হাসি হাসি মুখে প্রধানমন্ত্রীর কথা শুনলেও ঈদে লাখো পরিবার ভালো খাবার পাবে না, পোশাক পাবে না। সবগুলো সুইচ গেট খুলে দিয়ে আন্তর্জাতিক অপরাধ করেছে ভারত। কিন্তু শ্বশুরবাড়ির বিরুদ্ধে কথা বলবেন না শেখ হাসিনা।


সমাবেশে গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর বলেন, শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য এই সরকার ভারতের গোলামি করছে। মহানবীর অবমাননাতেও এই সরকার চুপ ছিল। প্রতিটি দলের ব্যানার নিয়ে শেখ হাসিনার পতনের দাবিতে রাস্তায় নামার আহ্বান জানান তিনি। বলেন, আন্তর্জাতিক নিয়ম মেনে ৫৩ নদীর পানির ন্যায্য হিসাব ভারতকে বুঝিয়ে দিতে হবে।

মন্তব্যসমূহ