তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ঘুমন্ত ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, ২ জনের পা বিচ্ছিন্ন

 




নড়াইলের কালিয়ায় কামরুল শেখ (৪২) নামে এক ব্যবসায়ীকে ঘুমন্ত অবস্থায় বাড়িতে হামলা করে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার পুরুলিয়া গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে। 

নিহত কামরুল শেখ উপজেলার পুরুলিয়া গ্রামের মৃত রশিদ শেখের ছেলে। তিনি চাঁচুড়ি বাজারের একজন জুতার ব্যবসায়ী।

একই ঘটনায় জাকির শেখ (৫৫) ও মানসুর শেখকে (৩৮) কুপিয়ে পা বিচ্ছিন্ন করা হয়েছে। সবুর শেখ ও মানসুর শেখের অবস্থাও গুরুতর। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।


নিহতের চাচাতো ভাই মারুফ শেখ বলেন, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে বিকট শব্দে বাড়ির লোকজনের ঘুম ভেঙে যায়। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হালিম গাজী, আলিম গাজী, আজাদ গাজী, সেলিম শিকদার, মিশান শিকদারসহ একদল দুর্বৃত্ত কামরুল শেখের বাড়িতে হামলা করে। 

এ সময় হামলাকারীরা কামরুল শেখের শোবারঘরের দরজা ভেঙে ঢুকে এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক আহত করে। তখন বাড়ির এবং আশপাশের লোকজন ছুটে এলে তাদেরও কুপিয়ে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। আহতদের দ্রুত উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে কামরুল শেখের মৃত্যু হয়। 


আহত অন্যদের প্রথমে নড়াইল সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হামলাকারীরা একটি গরুকেও কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছে।


এ বিষয়ে কালিয়া থানার ওসি তাসমীম আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযুক্তদের আটকের জন্য অভিযান চালানো হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মন্তব্যসমূহ