জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নরসিংদীতে পথচারীদের চাপা দিয়ে খাদে কাভার্ডভ্যান, নিহত ৪




নরসিংদীর রায়পুরা উপজেলায় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দিয়ে খাদে পড়ে যাওয়ায় চার জন নিহত হয়েছেন। উপজেলার মাহমুদাবাদ বাজার মেশিনঘর নামক স্থানে ঢাকা-সিলেট মহাসড়কে আজ বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।


নিহত চার জন হলেন রায়পুরার মির্জাপুর ইউনিয়নের ফয়েজ আলীর ছেলে ফারুখ মিয়া (৫৫), নীলকুঠি এলাকার আবু তৈয়ব মিয়ার ছেলে মুস্তাকিম (৪০), মাহমুদাবাদ এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন মিয়া এবং একই এলাকার জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।


ভৈরব হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশে যাচ্ছিল। এ সময় কাভার্ডভ্যানটি মাহমুদাবাদ বাজার মেশিনঘর এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় এবং পথচারীদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিন পথচারী নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।


এরই মধ্যে মরদেহগুলো উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।


ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, কাভার্ডভ্যানটি মেশিনঘর এলাকায় পৌঁছালে চালক ঘুমিয়ে পড়েন। ফলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে চার পথচারীকে চাপা দিয়ে খাদে পড়ে যায়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

মন্তব্যসমূহ