জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন মার্কোস জুনিয়র

 




ফিলিপাইনের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ফার্দিনান্দ মার্কোস জুনিয়র। তিনি দেশটির প্রয়াত স্বৈরশাসক ফার্দিনান্দ ইমানুয়েল এড্রলিন মার্কোসের ছেলে। ফার্দিনান্দ জুনিয়র দেশটিতে বংবং নামেই অধিক পরিচিত। খবর বিবিসির।


স্থানীয় সময় আজ বৃহস্পতিবার ম্যানিলার জাতীয় জাদুঘরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে দেশি-বিদেশি শতাধিক প্রতিনিধি এবং সাংবাদিকের উপস্থিতিতে শপথ নেন বংবং। তিনি বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের স্থরাভিষিক্ত হলেন।


এদিকে, মার্কোস জুনিয়রের শপথ অনুষ্ঠানটিকে এশিয়ার সবেচেয়ে বিখ্যাত রাজনৈতিক পরিবারগুলোর একটির দীর্ঘদিন পর রাজনীতিতে ফেরার উল্লেখযোগ্য ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ৩৬ বছর আগে গণরোষের মুখে শাসন ক্ষমতা থেকে তাঁর পরিবারের পতন হয়েছিল। বৃহস্পতিবার এই খবর দিয়েছে আল-জাজিরা।


৬৪ বছর বয়সী মার্কোস জুনিয়র গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছিলেন। দেশটিতে এমন নিরঙ্কুশ বিজয় সাধারণত দেখা যায় না। বছরব্যাপী প্রচারণার পর জয়ী হওয়া এই নির্বাচনকে সমালোচকরা তাঁর পরিবারের ভাবমূর্তি ফেরানোর চেষ্টা হিসেবে দেখছেন।


অন্যদিকে, দেশটির বিদায়ী প্রেসিডেন্ট রদ্রিগো দুতের্তের মেয়ে সারা দুতের্তে ভাইস প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন।

মন্তব্যসমূহ