জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পদ্মা সেতুর টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরোনো মূর্তি জব্দ

 




পদ্মা সেতুর জাজিরা প্রান্তের টোল প্লাজার সামনে থেকে শত বছরের পুরোনো মূর্তিসহ বেশ কিছু প্রাচীন নিদর্শন জব্দ করেছে পুলিশ। ভারতের কলকাতা থেকে আসা গ্রীন লাইন পরিবহণের একটি বাস থেকে গতকাল বুধবার দিবাগত রাত ১টার দিকে এসব নিদর্শন জব্দ করা হয়।


এ সময় অবৈধভাবে মূল্যবান মূর্তি পরিবহণের অভিযোগে বাসের যাত্রী জসিম উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে।


পদ্মা সেতু দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মোস্তাফিজুর রহমান আজ বৃহস্পতিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন।


ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কলকাতা থেকে ছেড়ে আসা গ্রীন লাইনের একটি বাসে অভিযান চালিয়ে শত বছরের পুরোনো মূল্যবান তিনটি সিংহের মূর্তি, কারুকাজ করা একটি কলস, বিভিন্ন ধরনের পুরাকীর্তি ও দুটি ভিডিও ক্যামেরা উদ্ধার করে পুলিশ। এসব মূল্যবান পুরাকীর্তি পরিবহণের অভিযোগে জসিম উদ্দিনকে আটক করা হয়। ওই সময় অবৈধভাবে আনা এসব পণ্যের কোনো ধরনের বৈধ কাগজপত্র দেখাতে পারেননি জসিম। পরে উদ্ধার করা এসব নিদর্শন পদ্মা দক্ষিণ থানায় নিয়ে যায় পুলিশ।


পুলিশ বলছে, মূর্তিগুলো কষ্টি পাথরের হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে, অধিকতর পরীক্ষা শেষে মূর্তিগুলো সম্পর্কে পরিস্কারভাবে জানা যাবে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্যসমূহ