জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

 




ভারতে বিয়েবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আট জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরও তিন জন।


গতকাল রোববার উত্তরপ্রদেশের সিদ্ধার্থ নগরে একটি জিপে করে বিয়েবাড়ি থেকে ফিরছিলেন ১১ যাত্রী। ২৮ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে যাওয়ার সময় সিদ্ধার্থ নগরের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা দেয় জিপটি। এতে এ হতাহতের ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টু ডের।


প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুত স্থানীয়রা গিয়ে উদ্ধারকাজ শুরু করে। কিন্তু, স্থানীয়দের তৎপরতা সত্ত্বেও হতাহত এড়ানো যায়নি। দুর্ঘটনায় নিহত হন গাড়িতে থাকা আট যাত্রী। বাকি তিন জন আহত হন।


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, তা স্পষ্ট নয়। স্থানীয়দের ধারণা অতিরিক্ত গতি থাকার ফলেই দুর্ঘটনাটি ঘটেছে।


পুলিশ বলছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় প্রশাসনের তরফে আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে ।


মর্মান্তিক এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে নিহতদের পরিবার প্রতি দুই লাখ টাকা ও আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে।


উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও আহতদের সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন।

মন্তব্যসমূহ