তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

আমিরাতসহ ১৮ দেশে মাঙ্কিপক্স শনাক্ত

 




আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। এ ছাড়া ইউরোপের চেক প্রজাতন্ত্র ও স্লোভেনিয়ায় প্রথমবারের মতো এই ভাইরাস শনাক্ত হয়েছে। 


মঙ্গলবার নতুন এ তিন দেশ নিয়ে আফ্রিকার বাইরে এখন ১৮ দেশে মাঙ্কিপক্স শনাক্ত হলো। সাধারণত আফ্রিকাতে এ ভাইরাসটি শনাক্ত হতে দেখা যায়। খবর বিবিসির। 


বিশেষজ্ঞদের তথ্যমতে, মাঙ্কিপক্স শনাক্ত হওয়া দেশের সংখ্যা আরও বাড়বে। তবে সর্বোপরি সাধারণ মানুষের মধ্যে এটি ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও কম।  


সাধারণত আফ্রিকায় পাওয়া গেলেও এবার এই ভাইরাসটির প্রাদুর্ভাব ইউরোপ অস্ট্রেলিয়া এবং আমেরিকায় পাওয়া গেছে। এই ভাইরাসের সাধারণ উপসর্গ হলো জ্বর ও ফুসকুড়ি। তবে সংক্রমণ সাধারণত হালকা হয়ে থাকে।


এদিকে সংযুক্ত আরব আমিরাতের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, একজনের দেহে মাঙ্কিপক্স শনাক্ত হয়েছে। সম্প্রতি তিনি পশ্চিম আফ্রিকা ভ্রমণ করেছেন। বর্তমানে তিনি চিকিৎসা নিচ্ছেন।


দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় ‘পুরোপুরি প্রস্তুত’ আছেন এবং  এটি শনাক্তে আগাম নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।


বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) বলছে, আফ্রিকার বাইরে যেসব দেশে সাধারণত এই ভাইরাসটি দেখা যায় না, সেখানে সঠিক পদক্ষেপ নিলে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব।

মন্তব্যসমূহ