জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ব্রাজিলে পুলিশের গুলিতে নিহত ২২

 




ব্রাজিলের রিও ডি জেনিরোতে একটি সন্ত্রাসী গ্রুপের আস্তানায় অভিযানের সময় দেশটির সেনা পুলিশের গুলিতে অন্তত ২২ জন প্রাণ হারিয়েছেন।


এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। অপরাধী চক্রটির আস্তানায় মঙ্গলবার অভিযান চালাতে গেলে সেনা পুলিশের ওপর গুলি চালালে পাল্টা হামলায় এ হতাহতের ঘটনা ঘটে।


সেনা পুলিশের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পার্শ্ববর্তী দেশ থেকে মাদক ব্যবসায়ী একটি চক্র রিও ডি জেনিরোতে আস্তানা গেড়েছে বলে গোপন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়েছিল।


অভিযানের আগে ওই এলাকার স্কুল ও হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়। পরে পাহাড়ের চূড়ায় গাড়া সন্ত্রাসীদের আস্তানায় চারদিক ঘেরাও করে অভিযান চালানো হয়।


 উল্লেখ্য, প্রায়ই লাতিন আমেরিকার দেশটিতে মাদককারবারিদের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে।

মন্তব্যসমূহ