হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ

 




সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের ডি ফ্যাক্টো শাসক শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান শনিবার দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।  প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুর মাত্র একদিন পর তিনি আমিরাতের প্রেসিডেন্ট নির্বাচিত হন বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে।


দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডাব্লিউএএম জানায়,  ফেডারেল সুপ্রিম কাউন্সিল শেখ মোহাম্মদকে নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করেছেন। এর মাধ্যমে ১৯৭১  সালে বাবার প্রতিষ্ঠিত তেল সমৃদ্ধ দেশের শাসক হলেন তিনি। 


'এমবিজেড' নামে পরিচিত শেখ মোহাম্মদ সংযুক্ত আরব আমিরাতের সাতটি আমিরাতের শাসকদের নিয়ে গঠিত ফেডারেল সুপ্রিম কাউন্সিলের সদস্যদের সঙ্গে দেখা করেন।  ফেডারেল সুপ্রিম কাউন্সিল তার সৎ ভাই প্রয়াত প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের মৃত্যুতে এক শোকসভার আয়োজন করে। সেখানেই তিনি নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। 


প্রয়াত শেখ খলিফার অসুস্থতার কারণে তিনিই কার্যুত দেশটির শাসন পরিচালনা করেছেন। তাই তার প্রেসিডেন্ট পদে দায়িত্বগ্রহণ অনেকটা প্রত্যাশিতই ছিল।

মন্তব্যসমূহ