তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

নিজ ফ্ল্যাটে মিলল অভিনেত্রীর ঝুলন্ত লাশ

 




ভারতীয় অভিনেত্রীদের রহস্যজনক মৃত্যু যেন বেড়েই চলছে। মাত্র কয়েক দিনের ব্যবধা নেই তিনজন অভিনেত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার হয়েছে। সাহানা ও পল্লবীর পর এবার সেই তালিকায় যুক্ত হলো দক্ষিণী অভিনেত্রী শেরিন সেলিন ম্যাথিউর নাম।


জানা গেছে, অভিনেত্রীর নিজের ফ্ল্যাটেই পাওয়া গেছে তার ঝুলন্ত মরদেহ। মঙ্গলবার সকালে কেরালার এডাপ্পলি শহরের চাক্কারাপারম্বুতের ভাড়া বাসায় শেরিনের রুমমেটরা তাকে সিলিংফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পায়। 


ভারতীয় সংবাদমাধ্যমকে তারা জানান, কয়েক দিন ধরে বন্ধুদের সঙ্গে বাদানুবাদ চলছিল শেরিনের। এ কারণে বিষণ্নতায় ভুগছিলেন তিনি।


আরও জানা গেছে, ২৬ বছর বয়সি এই মডেল একজন রূপান্তরিত নারী ছিলেন। পাঁচ বছর ধরে কেরালায় বাস করছিলেন তিনি। এরই মধ্যে তথ্য পেয়ে ভারতীয় পুলিশ তার ঘনিষ্ঠ বন্ধুদের (যাদের সঙ্গে মনোমালিন্য চলছিল) জবানবন্দি নিয়েছে।


প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, শেরিন আত্মহত্যা করেছেন। পুলিশ তার অস্বাভাবিক মৃত্যুর একটি মামলা দায়ের করেছে। তদন্ত চলছে।


সূত্র: টাইমস অফ ইন্ডিয়া। 

মন্তব্যসমূহ