জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

পেট্রলের পর ভারতে এবার কমলো ভোজ্যতেলের দাম

 




পেট্রলের পর ভারতে এবার কমলো ভোজ্যতেলের দামও। গত সপ্তাহে ইন্দোনেশিয়া পাম তেল রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণার পর থেকেই ভারতে ভোজ্যতেলের দাম নিম্নমুখী। মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশটিতে সয়াবিন, পাম, সরিষা- রান্নায় ব্যবহৃত প্রায় সব ধরনের তেলের দামই উল্লেখযোগ্য হারে কমতে দেখা গেছে।


সোমবার (২৩ মে) ভারতের একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, গত সপ্তাহে দেশটিতে বেশিরভাগ তেলবীজের দাম কমেছে। ফলে কাচি ঘানি সরিষার তেলের দাম কমেছে প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি। এছাড়া সয়াবিনের দাম কমেছে লিটারপ্রতি চার থেকে পাঁচ রুপি।


জানা গেছে, ভারতে এক সপ্তাহের ব্যবধানে সরিষার দাম প্রতি কুইন্টালে (১০০ কেজি) ১০০ রুপি কমে ৭ হাজার ৫১৫ থেকে ৭ হাজার ৫৬৫ রুপি হয়েছে। এর পরিপ্রেক্ষিতে সরিষা দাদরি তেলের দাম ২৫০ রুপি কমিয়ে কুইন্টালপ্রতি ১৫ হাজার ৫০ রুপি করা হয়েছে। সরিষা পাক্কি ঘানি ও কাচ্চি ঘানি তেলের দাম প্রতি টিনে (১৫ কেজি) ৪০ রুপি কমিয়ে যথাক্রমে ২ হাজার ৩৬৫ থেকে ২ হাজার ৪৪৫ এবং ২ হাজার ৪০৫ থেকে ২ হাজার ৫১৫ রুপি হয়েছে।


ভারতে সয়াবিন দানা ও সয়াবিন তেলের দামও কমেছে। দেশটিতে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ থেকে ৫০০ রুপি কমানো হয়েছে। দিল্লির পাইকারি বাজারে সয়াবিন তেলের দাম প্রতি কুইন্টালে ৪০০ রুপি কমে ১৬ হাজার ৬৫০ রুপি হয়েছে। অর্থাৎ, সয়াবিন তেলের দাম লিটারে চার রুপি কমেছে।


দেশটিতে অপরিশোধিত পাম তেলের দাম প্রতি কুইন্টালে ৫০০ রুপি কমে ১৪ হাজার ৮৫০ রুপি হয়েছে। দিল্লিতে পামোলিনের দাম প্রতি কুইন্টালে ৬০০ রুপি কমে ১৬ হাজার ৩৫০ এবং কান্দলায় ৫২০ রুপি কমে ১৫ হাজার ২০০ রুপিতে দাঁড়িয়েছে।


এছাড়া এক সপ্তাহের ব্যবধানে ভারতে বাদাম তেলের দাম প্রতি টিনে ২৫ রুপি কমে ২ হাজার ৬২৫ থেকে ২ হাজার ৮১৫ রুপি বিক্রি হচ্ছে।


এর আগে, চলতি সপ্তাহে ভারতে পেট্রল ও ডিজেলে শুল্ক কমানোর ঘোষণা দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এর ফলে দেশটিতে পেট্রলের দাম কমেছে লিটারপ্রতি সাড়ে নয় রুপি ও ডিজেলে সাত রুপি। দাম কমছে রান্নার গ্যাসেরও। এ প্রকল্পে উজ্জ্বলা গ্যাস সিলিন্ডারে ২০০ রুপি করে ভর্তুকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বছরে ১২টি সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে এ ছাড় পাবেন গ্রাহকরা।


সূত্র: জি নিউজ

মন্তব্যসমূহ