জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

নেত্রকোনায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 




নেত্রকোনার সদর উপজেলার চল্লিশা এলাকায় গ্রামীণ ব্যাংকের সামনে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে বাসচালক ও হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ১০ জন।


সোমবার ভোর সাড়ে ৫টার দিকে ওই এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে নেত্রকোনা ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নিহত ব্যক্তিরা হলেন— ময়মনসিংহের নান্দাইল এলাকার বাসচালক সবুজ মিয়া ও সুনামগঞ্জের ধর্মপাশার বাসের হেলপার সোহেল মিয়া। তবে আহতদের পরিচয় জানা যায়নি।


পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের হাটহাজারি থেকে আসা শাহ পরাণ পরিবহণের একটি বাস নেত্রকোনার দিকে যাচ্ছিল। এ সময় নেত্রকোনার বারহাট্টা থেকে আসা ধানবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরেকজন মারা যান। এ সময় আহত হয়েছেন ১০ জন।


নেত্রকোনা সদর থানার এসআই জাহিদুল হাসান যুগান্তরকে জানায়, খবর পেয়ে ঘটনাস্থল থেকে একজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

মন্তব্যসমূহ