জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

১১৩ যাত্রী নিয়ে রানওয়ে থেকে ছিটকে পড়ে বিমানে আগুন

 





চীনে তিব্বত এয়ারলাইন্সের একটি বিমান রানওয়ে থেকে ছিটকে পড়ে আগুন ধরে যায়। বৃহস্পতিবার চংকিং জিয়াংবেই বিমানবন্দরে এ ঘটনা ঘটে। বিমানটিতে ১১৩ জন যাত্রী ও নয়জন ক্রু ছিল।



তিব্বত এয়ারলাইন্স এক বিবৃতিতে জানায়, ‘বৃহস্পতিবার একটি ফ্লাইট দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর চংকিং থেকে তিব্বতের নাইচিংয়ে রওনা হচ্ছিলো। এ সময় ‘অস্বাভাবিকতা’ ধরা পড়লে দ্রুত ফ্লাইটটি বাতিল করা হয়। ততক্ষণে বিমান রানওয়ে’তে ছিটকে পড়ে এবং আগুন ধরে যায়। বিমানের সব যাত্রী ও ক্রুকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে।’


এয়ারলাইন্স থেকে আরো জানানো হয়, এই ঘটনায় কেউ গুরুতর আহত হননি। তবে আহত সবাইকে হাসপাতালে নেয়া হয়েছে।


দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিমানটিতে আগুন জ্বলছে আর যাত্রীরা আতঙ্কিত হয়ে বিমান থেকে বের হয়ে আসছে।


চংকিং জিয়াংবেই বিমানবন্দর জানায়, ফ্লাইট টিভি৯৮৩৩ উড্ডয়নের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। এতে বিমানের বামদিকে আগুন ধরে যায়। এতে কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে নেয়া হয়েছে।


সূত্র : এনডিটিভি

মন্তব্যসমূহ