জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

দিনাজপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের ৩ যাত্রী নিহত

 




দিনাজপুরের বিরামপুরে ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের তিন যাত্রী নিহত হয়েছেন। আজ বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।


ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মহিদুল ইসলাম। তিনি বলেন, নিহত যাত্রীরা বিরামপুর থেকে প্রাইভেট কারে করে জয়পুরহাটে ডাইভিং পরীক্ষা দেওয়ার জন্য যাচ্ছিলেন।


প্রাইভেট কারটি বিরামপুরের রেলগুমটি এলাকায় পৌঁছালে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি প্রাইভেট কারে ধাক্কা দেয়। এ সময় প্রাইভেট কারটি ১০ গজ দূরে ছিটকে পড়ে দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই তিন যাত্রী মারা যান। নিহতদের মধ্যে একজন পার্বতীপুর মধ্যপাড়া এলাকার হালিম সাহার ছেলে হাফিজুর রহমান শাহ (৪০)। বাকি দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।


বিরামপুর রেলক্রসিংয়ের গেটম্যান সাইফুজ্জামান বলেন, ট্রেন আসছে জানার পর আমি গেট ফেলে দেই। কিন্তু তারা প্রাইভেট কার নিয়ে গেটের এক পাশ দিয়ে ভেতরে ঢুকে যায়। ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই তারা ছিটকে পড়ে নিহত হয়।

মন্তব্যসমূহ