জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইকুয়েডরে ভূমিধসে নিহত ২৪

 




ইকুয়েডরের কুইটোতে সোমবার ভারি বৃষ্টিপাতের ফলে ভূমিধসে অন্তত ২৪ জন লোক নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৭ জন।


যুক্তরাষ্ট্রের সাংবাদমাধ্যম গার্ডিয়ানের বরাত দিয়ে কুইটোর মেয়র সান্তিয়াগো গার্ডেরাস মঙ্গলবার জানিয়েছেন, প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে ফলে ২৪ জন লোক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত ৪৭ জন আহত হয়েছেন। যার মধ্যে দুজনের অবস্থা গুরুতর। 


কুইটোতে কাদামাটির পুরু স্তরের নিচে চাপা পড়ে আছে রাস্তাঘাটসহ অনেক বাড়িঘর। দুই দশকের মধ্যে সর্বাধিক বৃষ্টিপাতের রেকর্ড গড়েছে দক্ষিণ আমেরিকার দেশটি।


টানা বৃষ্টির ফলে ভয়াবহ ভূমিধস হয় রাজধানী কুইটোর উত্তরাঞ্চলে। পাহাড়ি এলাকা থেকে পাথর গড়িয়ে পড়ে নিম্নভূমিতে। বিধ্বস্ত হয় বেশ কয়েকটি বাড়িঘর। উপড়ে পড়ে বহু গাছ ও বিদ্যুতের খুঁটি। বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে বিস্তীর্ণ এলাকা। এখনও বর্ষণ অব্যাহত উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায়।


কুইটো শহরের মেয়র জানান, সোমবার ৭৫ হাজার মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বশেষ ২০০৩ সালে একই ধরনের বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল।


রয়টার্সের খবরে বলা হয়, ইকুয়েডরের বিভিন্ন জায়গায় বর্তমানে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে সেসব এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং শত শত বাড়িঘর ও রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্তব্যসমূহ