জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনায় ভারত-যুক্তরাষ্ট্রে সহস্রাধিক প্রাণহানি

 




বিশ্বে করোনাভাইরাসের সংক্রমণ অন্যান্য দিনের তুলনায় কিছুটা কমলেও হাজারের ওপরে মৃত্যু হচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রে। শেষ ২৪ ঘণ্টায় বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে সব থেকে বেশি প্রাণহানি ঘটেছে। এ সময়ে দেশটিতে এক হাজার ২১৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রে কোভিড-১৯-এ মারা গেছেন এক হাজার ১৫৩ জন।


শনাক্তের দিক দিয়ে বিশ্বে প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দ্বিতীয় ভারত, তৃতীয় রাশিয়া ও চতুর্থ অবস্থানে রয়েছে জার্মানি।


আজ মঙ্গলবার সকালে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ডওমিটারস থেকে এ তথ্য জানা যায়।


ওয়েবসাইটটির তথ্যমতে, শেষ ২৪ ঘণ্টায় বিশ্বে সব থেকে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দুই লাখ ৭৪ হাজার ২৪৮ জনের দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। যদিও এ সময়ে দেশটিতে নতুন করে দুই লাখ ২২ হাজার ১০০ জন সুস্থ হয়ে ঘরে ফিরেছেন।



একই সময়ে ভারতে এক লাখ ৬৪ হাজার ২১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন সুস্থ রোগীর সংখ্যা দুই লাখ ৪২ হাজার ২৫৩ জন। আশঙ্কাজনক অবস্থায় কোভিড-১৯-এর সঙ্গে লড়ছেন আট হাজার ৯৪৪ জন।


শেষ ২৪ ঘণ্টায় রাশিয়ায় এক লাখ ২৪ হাজার ৭০ জন এবং জার্মানিতে এক লাখ ১৯ হাজার ৬৯৬ জনের দেহে নতুন করে কোভিড-১৯ শনাক্ত হয়েছে।


এনটিভি অনলাইন ডেস্ক

মন্তব্যসমূহ