নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা

  নওগাঁ জেলার নিয়ামতপুরে চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য।  সোমবার দিবাগত মধ্যরাতে নিয়ামতপুর থানার বাহাদুরপুর ইউনিয়নে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গেছে। সকাল ৮টার দিকে ওই গ্রামের একটি বাড়ি থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। নিহতদের মধ্যে হাবিবুর ও তার স্ত্রীকে গলা কেটে হত্যা করা হয়েছে। তাদের সন্তান পারভেজ ও সাদিয়া মাথায় আঘাত করে হত্যা করা হয়েছে। পারভেজ বাহাদুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণিতে পড়াশোনা করত। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। সন্দেহ হলে তিনি ভেতরে প্রবেশ করে খাটের ওপর চাদর দিয়ে ঢাকা অবস্থায় চারজনের লাশ দেখতে পান। পরে তার চিৎকারে আশপাশের লোকজন জড়ো হন এবং পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান পেশায় একজন গরু ব্যবসায়ী ছ...

ফিলিস্তিনির বাড়ি গুঁড়িয়ে দিলো ইসরায়েল

 




দখলকৃত পশ্চিম জেরুজালেমের পার্শ্ববর্তী শেখ জারাতে এক ফিলিস্তিনি পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাত তিনটা নাগাদ বহু সংখ্যক ইসরায়েলি পুলিশ এবং স্পেশাল ফোর্স সালিহাদের বাড়ি ঘিরে ধরে এবং অভিযান চালায়। 


ওই পরিবার আল জাজিরাকে জানায়, কয়েক ডজন অস্ত্রধারী ইসরায়েলি বাহিনী তাদের বাড়িঘর ভেঙে জোরপূর্বক ঢুকে পরে। এসময় তারা ঘুমোচ্ছিলেন। ওই পরিবারের প্রধান মাহমুদ সালিহাসহ ইসরায়েলি বাহিনী পরিবারের ছয় জনকে গ্রেফতার করে এবং পরিবারের লোকদের লাঞ্ছিত করেছে। 


ওই সময় ওই পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে এলে অন্তত ১৮ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করে ইসরায়েলি বাহিনী। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সেদিন ভোরবেলা ওই বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজ শুরু হয়।  


ওই বাড়ির স্থানে ইসরায়েলি কর্তৃপক্ষ বিশেষ শিক্ষার স্কুল খুলবে বলে জানিয়েছে। 


ওই পরিবারের সদস্য ইয়াসমিন সালিহা (১৯) বলেন, ইসরায়েলি বাহিনী বিদ্যুতের সংযোগ কেটে দেয় এবং তাদের বাড়ির ভেতর এবং বাইরে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। তিনি আল জাজিরাকে আরও বলেন, ৫০ জন কর্মকর্তা বাড়িতে ঢুকে এবং পরিবারের পুরুষ সদস্যদের পেটাতে শুরু করে। তথ্যসূত্র: আল জাজিরা । 

মন্তব্যসমূহ