জ্বালানি সেক্টরকে অস্থিতিশীল করতে একটি চক্র সুকৌশলে সক্রিয়: প্রধানমন্ত্রী

একটি নির্দিষ্ট চক্র বেশ সুকৌশলে দেশের জ্বালানি খাতকে অস্থিতিশীল করার জন্য সক্রিয় রয়েছে এবং তারা নানাভাবে বিভ্রান্তিকর বক্তব্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার (৮ আগস্ট ২০২৬) জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গণে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘উত্তরাধিকার সূত্রে পাওয়া ভঙ্গুর জ্বালানি খাত’ অনুষ্ঠানে গ্যাস ও বিদ্যুতের তীব্র সংকটের কথা স্বীকার করে প্রধানমন্ত্রী বলেন, "বাংলাদেশের বহু মানুষ এই মুহূর্তে বিদ্যুৎ ও গ্যাস সংক্রান্ত বিষয়ে বেশ কষ্ট ভোগ করছেন এবং সরকার সে বাস্তবতাকে একবারের জন্যও অস্বীকার করেনি। মূলত বিগত সরকারের কাছ থেকে একটি সামগ্রিক ভঙ্গুর ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে পাওয়া গেছে।" তিনি আরও স্পষ্ট করে বলেন, "অতীত সরকারের সময়ে গ্যাস, জ্বালানি বা পেট্রোলিয়াম খাতে অত্যন্ত অপরিকল্পিতভাবে বিভিন্ন প্রকল্প নেওয়া হয়েছিল। নির্দিষ্ট কিছু সুবিধাভোগী মহলকে বাড়তি সুবিধা দিতেই নেওয়া হয়েছিল এসব ক্ষতিকর নীতি। যার চূড়ান্ত খেসারত এখন দেশের সাধারণ মানুষ ও বর্তমা...

ভারতীয় যুদ্ধজাহাজে বিস্ফোরণে নিহত ৩, আহত ১১

 




মুম্বাইয়ে ভারতীয় নৌবাহিনীর ডকইয়ার্ডে একটি যুদ্ধজাহাজে বিস্ফোরণে তিন নৌসেনা নিহত ও আরও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার নৌবাহিনীর ডেস্ট্রয়ার আইএনএস রানভিরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম।


যুদ্ধজাহাজটিতে বিস্ফোরণ ঘটলেও ‘বড় ধরনের সম্পদাহানির কোনো খবর পাওয়া যায়নি’ বলে জানিয়েছে ভারতীয় নৌবাহিনী। ঘটনাটি অনুসন্ধান করে দেখার জন্য একটি তদন্ত বোর্ড গঠন করা হয়েছে। খবর এনডিটিভির।


ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, আইএনএস রানভির একটি সোভিয়েত আমলের ডেস্ট্রয়ার এবং ভারতীয় নৌবাহিনীর সবচেয়ে পুরনো যুদ্ধজাহাজগুলোর একটি। ১৯৮৬ সালের এপ্রিলে এটি ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছিল।


এক বিবৃতিতে নৌবাহিনীটি বলেছে, ‘আজ (মঙ্গলবার) মুম্বাইয়ের নেভাল ডকইয়ার্ডে দুর্ভাগ্যাজনক একটি ঘটনা ঘটেছে। আইএনএস রানভিরের একটি অভ্যন্তরীণ কম্পার্টমেন্টে বিস্ফোরণ ঘটে তিন নৌসেনার মৃত্যু হয়েছে।’

জাহাজের ক্রুদের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে তারা।


স্থানীয় সময় বিকাল সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে বিস্ফোরণটি ঘটে। জাহাজটি তখন নোঙর করা ছিল। নিহত নৌসেনারা সবাই জ্যেষ্ঠ নাবিক ছিলেন তবে কর্মকর্তা ছিলেন না। বিস্ফোরণের সঙ্গে অস্ত্র বা গোলাবারুদের কোনো সম্পর্ক ছিল না।


ভারতীয় নৌবাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, একটি এসি কম্পার্টমেন্টে বিস্ফোরণটি ঘটেছে এবং যারা মারা গেছেন তারা এর উপরের তলায় আরেকটি কম্পার্টমেন্টে ছিলেন।

মন্তব্যসমূহ