জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ভক্ত না থাকলে এতগুলো ছবি কীভাবে করলাম: জায়েদ খান

 





দেশের বিনোদনপাড়ায় এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে জায়েদ খান। টানা তৃতীয়বারের মতো চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এবার তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে জিতেও নানা প্রশ্নের বেড়াজালে পড়েছেন ঢাকাই সিনেমার এ চিত্রনায়ক।


সবশেষ রোববার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে জায়েদ খানের বিরুদ্ধে গুরুতর কয়েকটি অভিযোগ আনেন পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। 


এসব অভিযোগের মধ্যেই এবার নায়ক জায়েদ খানের সামনে এলো দীর্ঘদিন সিনেপ্রেমীদের মাঝে ঘুরপাক খাওয়া একটি বক্তব্য। তিনি নাকি এমন একজন নায়ক, যার কোনো ভক্ত নেই! 


নিপুণের অভিযোগ খণ্ডনের সময় সাংবাদিকরা সেই বক্তব্য সামনে তোলেন।


জবাবে মেজাজ না হারিয়ে এ চিত্রনায়ক রোববার বলেন, ‘এ রকম কথা মানুষের বানানো। ভক্ত নেই এটি কোনো শব্দ হতে পারে? তা হলে এতগুলো ছবি করলাম কীভাবে, মানুষ আমার এতগুলো ছবি দেখে কীভাবে, মানুষ কীভাবে আমার সঙ্গে এত ছবি তোলে, কীভাবে এই ১০-১২ বছরের ক্যারিয়ার চালিয়ে যাচ্ছি। ভক্ত না থাকলে এত বছর তো আমাকে কেউ ছবিতে নিত না। সব শিল্পী আমার পাশে আছেন। আমি টানা তিনবার নির্বাচনে জিতেছি। ভক্ত না থাকলে শিল্পীরা কেউ পাশে থাকতেন?’



এদিকে জায়েদ খান চক্রান্ত করে শিল্পী সমিতির নির্বাচনে জিতেছেন বলে দাবি করেছেন সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী চিত্রনায়িকা নিপুণ। 


রোববার বিকালে একটি স্ক্রিনশট ফাঁস করে জায়েদ খানের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন এ চিত্রনায়িকা।


নিপুণসহ ইলিয়াস কাঞ্চন প্যানেলের সদস্যদের দাবি, নির্বাচন কমিশনার পীরজাদা হারুন ও জায়েদ খান একটা গ্যাং। পীরজাদা ও জায়েদ খানরা মিলে তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে।


তবে জায়েদ খানের দাবি,  স্ক্রিনশটটি তার নয়; এটি সুপার এডিডেট। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমেই তিনি জিতেছেন। তাকে মানহানি করা হয়েছে মন্তব্য করে জায়েদ খান মনস্থির করলেন, তিনি নিপুণের বিরুদ্ধে মামলা করবেন।


প্রসঙ্গত, ২০০৮ সালে রূপালি পর্দায় অভিষেকের পর এ পর্যন্ত প্রায় ১৮টি সিনেমায় অভিনয় করেছেন জায়েদ খান।  তার প্রথম সিনেমা ‘ভালোবাসা ভালোবাসা’। ২০০৯ সালে মুক্তি পায় জায়েদের ‘কাজের মানুষ ও ‘মন ছুঁয়েছে মন’ ছবি। ২০১০ সালে ‘আমার স্বপ্ন আমার সংসার’, ‘মায়ের চোখ’ ও ‘রিকশাওয়ালার ছেলে’।


২০১২ সালে জায়েদ খান শাবনূরের বিপরীতে প্রধান অভিনেতা হিসেবে ‘আত্মগোপন’ সিনেমায় অভিনয় করেন।  ২০১৪ সালে তার অভিনীত সিনেমাগুলো হলে ‘অদৃশ্য শত্রু’, ‘প্রেম করব তোমার সাথে’, দাবাং’, ‘মাই নেম ইজ সিমি’ এবং ‘তোকে ভালোবাসতেই হবে’। পরের বছর ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমায় অভিনয় করেন। একই বছর ‘নগর মাস্তান’ সিনেমায় তার বিপরীতে নায়িকা ছিলেন পরীমনি।


২০১৭ সালে ‘অন্তর জ্বালা’ সিনেমায়ও জায়েদের বিপরীতে নায়িকা ছিলেন পরীমনি। একই বছর ‘লাইট ক্যামেরা অ্যাকশন’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেন জায়েদ, যেখানে তার বিপরীতে অভিনয় করেন চিত্রনায়িকা নিপুণ।

মন্তব্যসমূহ