হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

ওসি প্রদীপের ফাঁসির দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন

 




টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ এবং তাঁর সহযোগীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছেন প্রদীপের নির্যাতন ও বন্দুকযুদ্ধের ঘটনায় ভুক্তভোগী দাবি করা লোকজন।


আজ সোমবার সকাল ১০টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের সামনে টেকনাফের সাধারণ জনতা ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।


এ সময় টেকনাফ থানার তৎকালীন ওসি প্রদীপ কুমার দাশ এবং তাঁর সহযোগীদের ফাঁসির দাবি জানান ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশ নেওয়া লোকজনের মধ্যে কেউ জানান, তাঁরা ওসি প্রদীপের হাতে নিহতদের পরিবার; কেউ কেউ দাবি করেন, তাঁরা ক্রসফায়ার থেকে ফিরে আসা লোক কিংবা নির্যাতিত ব্যক্তি। তাঁরা সবাই ওসি প্রদীপের ফাঁসির সাজা চান।


এদিকে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার রায় আজ কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল রায় ঘোষণা করবেন। দুপুরের পর রায় ঘোষণা করা হবে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন আদালতের ইন্সপেক্টর চন্দন কুমার দাশ। তিনি জানান, আসামিদের দুপুর ২টার দিকে আদালতে হাজির করা হবে। এরপর রায় ঘোষণা করা হবে।

মন্তব্যসমূহ