জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

রিয়াজকে হারিয়ে ডিপজলের জয়

 



বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের ফলাফল যুগান্তরের কাছে পৌঁছেছে৷ 


এবারের নির্বাচনে ২০২২-২৪ মেয়াদের জন্য সভাপতি পদে জয়ী হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা ইলিয়াস কাঞ্চন।


এদিকে সহসভাপতি পদে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন জনপ্রিয় খল অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল।


রিয়াজ ও ডিএ তায়েবকে হারিয়েছেন সহসভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।


এ পদে ডিপজল পেয়েছেন ২১৯ ভোট যেখানে রিয়াজ তায়েবের ভোটসংখ্যা যথাক্রমে ১৫৬ ও ১১২।  


দ্বিতীয় সর্বোচ্চ ১১৯ ভোট পেয়ে ডিপজলের সঙ্গে সহসভাপতি নির্বাচিত হয়েছেন অভিনেতা মাসুম পারভেজ রুবেল।


ডিএ তায়েব অবশ্য ভোটগণনা চলাকালীন অবস্থায় নির্বাচন বর্জন করেন।


মাত্র ৩৬৫টি ভোট গুণতে নির্বাচন কমিশনারের সারারাত লেগে যাওয়াকে মেনে নিতে পারেননি তিনি। 


ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে বর্জনের ঘোষণা দিয়ে এ অভিনেতা লেখেন, ভোর পৌনে পাঁচটা বাজে এখনো পর্যন্ত নির্বাচন কমিশনার ভোটের হিসাব মেলাতে পারছে না। এই নির্বাচন আমি বর্জন করলাম। 


সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন পেয়েছেন ১৯১ ভোট৷ তার প্রতিদ্বন্দ্বী মিশা সওদাগর পেলেন ১৪৮ ভোট।


তুমুল বির্তকের মাঝেও নিপুণকে হারিয়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।


জায়েদ পেয়েছেন ১৭৬ ভোট যেখানে নিপুণের ভোটসংখ্যা ১৬৩। অর্থাৎ ১৩ ভোটে জয় পেয়ে সাধারণ সম্পাদক হয়েছেন চিত্রনায়ক জায়েদ খান।

 

ভোট গণনার পর দেখা গেল সবার চেয়ে বেশি ভোট পেয়েছেন চিত্রনায়ক ফেরদৌস।


২৪০টি ভোট পেয়েছেন 'হঠাৎ বৃষ্টি' খ্যাত এ নায়ক।  


ভোটসংখ্যায় ফেরদৌসের পরই আছেন দফতর সম্পাদক পদে আরমান, ২৩২ ভোট।


আর কার্যকরী পরিষদে ফেরদৌসের কাছাকাছি যেতে পেরেছেন অমিত হাসান (২২৭), অঞ্জনা সুলতানা (২২৫ ), মৌসুমী (২২৫)। 


এবারের নির্বাচনে ভোটার ছিলেন ৪২৮। ভোট দিয়েছেন ৩৬৫ জন। এরমধ্যে কার্যকরী পরিষদের সদস্যপদে বাতিল হয়েছে ১০টি ভোট৷ আর সম্পাদকীয়তে বাতিল হয়েছে ২৬টি ভোট৷

মন্তব্যসমূহ