জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

বিহারে কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

 




ভারতের বিহারের মুজাফফরপুরে একটি নুডলস কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 


রোববার মুজাফফরপুরের শিল্পাঞ্চলে মোদি কুরকুরে ও নুডলস কারখানায় একটি বয়লারে এ বিস্ফোরণ ঘটে। 

 

হিন্দুস্তান টাইমস জানিয়েছে, এ দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অসংখ্য মানুষ। এ ঘটনায় আশেপাশের কারখানার আরও অনেকে আহত হয়েছে বলে জানা গেছে। সে হিসেবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।


স্থানীয় সূত্রে জানা গেছে, বয়লার বিস্ফোরণ এতটাই শক্তিশালী ছিল যে এর আওয়াজ ৫ কিলোমিটার পর্যন্ত শোনা গিয়েছিল। বিস্ফোরণে পাশের চিড়া ও আটার কারখানাও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। 


দুর্ঘটনার সময় কারখানাটিতে কতজন কাজ করছিল তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। 

মন্তব্যসমূহ