জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

এসএসসির ফল প্রকাশ ৩০ ডিসেম্বর

 





এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ৩০ ডিসেম্বর প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়ায় এদিন ফল প্রকাশের তারিখ চূড়ান্ত করা হয়েছে বলে তিনি জানান। আজ মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।


শিক্ষামন্ত্রী বলেন, ‘আগামী বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনের দিন এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে সময় তার হাতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের সার-সংক্ষেপ তুলে দেওয়া হবে। এরপর তিনি ফলাফল ঘোষণা করবেন।’


প্রধানমন্ত্রীর উদ্বোধন শেষে শিক্ষার্থীরা ওয়েবসাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবে। এর আগে ২৭ ডিসেম্বর ফল প্রকাশের তারিখ ধরে নিয়েছিল আন্তঃশিক্ষা বোর্ড। ২৮ ডিসেম্বর পর্যন্ত প্রধানমন্ত্রীর বিদেশ সফর থাকায় আগামী ৩০ ডিসেম্বর ফল প্রকাশ হতে পারে বলে বোর্ড সূত্রে জানা গিয়েছিল।


করোনা প্রাদুর্ভাবের কারণে নির্ধারিত সময়ের সাড়ে আট মাস পর এবার এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবার পরীক্ষার্থী ছিল ২২ লাখের বেশি।


পরীক্ষা শুরুর আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, পরীক্ষা শেষ হওয়ার ৩০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে। এই পরীক্ষা ১৪ নভেম্বর শুরু হয়ে শেষ হয়েছিল ২৩ নভেম্বর। সে হিসাবে গত সপ্তাহেই এক মাস পূর্ণ হয়েছে।

মন্তব্যসমূহ