জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ফাঁকা গুলি ছুড়ে বাইক থেকে পড়ল আ.লীগ নেতার ছেলে

 




কুমিল্লা বুড়িচং উপজেলায় ফাঁকা গুলি ছুড়ে বাইক থেকে পড়ে যান এক যুবক। তাকে আটকের পর গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ সময় তার সঙ্গে থাকা আরও পাঁচজন পালিয়ে যান বলে জানা গেছে।


আটক যুবকের নাম ফাহিম ওরফে বাদশা ফাহিম (২২)। তিনি কুমিল্লা আদর্শ সদর উপজেলার ২নং উত্তর দুর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেম্বার হুমায়ুন কবির ছেলে।


সোমবার রাত ৯টায় বুড়িচং উপজেলার ময়নামতি শাহাদৌলতপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি খালি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।


এ ঘটনায় মঙ্গলবার সকালে সাবির আহাম্মদ নামে এক ব্যক্তি বাদী হয়ে ফাহিমকে প্রধান আসামি করে ছয়জনের নামে বুড়িচং থানায় মামলা করেন।


গ্রেফতার ফাহিম স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছেন, আমরা দুই বাইকে ছয়জন ছিলাম। আমি পিস্তল থেকে ফাঁকা গুলি ছুড়ে বাইক থেকে পড়ে যাই, জনতা ধাওয়া করলে আমি পুকুরে পানিতে পড়ে যাই। সঙ্গে থাকা অন্যরা আমাকে ফেলে চলে যায়।


বুড়িচং থানার ওসি আলমগীর হোসেন যুগান্তরকে বলেন, খবর পেয়ে আমি নিজে রাতে ঘটনাস্থলে যাই। এ ঘটনায় বিদেশি একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। ফাহিমকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বুড়িচং থানায় মামলা করা হয়েছে।


এ ঘটনায় মঙ্গলবার সাবির আহাম্মদ বাদী হয়ে ফাহিমকে প্রধান আসামি করে ছয়জনের নামে বুড়িচং থানায় মামলা করেন।


আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।


নিউজ: যুগান্তর 

মন্তব্যসমূহ