জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে পাকিস্তান

 




চট্টগ্রামে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ জিতে শক্ত অবস্থানে থাকা পাকিস্তান দ্বিতীয় টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।


মিরপুরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (০৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে ম্যাচটি। পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বাংলাদেশ সিরিজে প্রথমবারের মতো টস জিতলেন। এর আগে গত তিন টি-টোয়েন্টি ও এক টেস্টে টসে হেরেছিলেন বাবর।


সিরিজ বাঁচাতে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচটি জিততেই হবে বাংলাদেশকে। তবে টস হেরেও মিরপুরেও প্রথম ঘণ্টাকে গুরুত্বপূর্ণ বললেন অধিনায়ক মুমিনুল হক। এই টেস্টে অভিষেক হয়েছে মাহমুদুল হাসান জয়ের। তিনি খেলবেন সাদমান ইসলামের উদ্বোধনী সঙ্গী হিসেবে। দলে ফিরেছেন সৈয়দ খালেদ আহমেদ। সাকিব, খালেদ ও জয়কে জায়গা করে দিতে একাদশ থেকে বাইরে রাখা হয়েছে আগের ম্যাচ খেলা সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি ও আবু জায়েদ রাহিকে।


বাংলাদেশ একাদশ: সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, খালেদ হোসেন।


পাকিস্তান একাদশ: বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।

মন্তব্যসমূহ