জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

চট্টগ্রামেও বাসে অর্ধেক ভাড়া কার্যকরের ঘোষণা

 




শিক্ষার্থীদের দাবির মুখে ঢাকার পর চট্টগ্রাম মহানগরীতেও গণপরিবহণে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে অর্ধেক ভাড়া কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা।


রোববার বেলা সোয়া ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ এ ঘোষণা দেন।  


নতুন এই সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে কিছু শর্ত আরোপ করা হয়েছে।  ১১ ডিসেম্বর থেকে নতুন এই সিদ্ধান্ত কার্যকর হবে।


বিষয়টি যুগান্তরকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন বাস মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন বেলাল। 


সংবাদ সম্মেলনে এনায়েত উল্যাহ জানান, দেশের অন্য শহরে যদি সিটি সার্ভিস থাকে সেখানেও হাফ ভাড়া নেওয়া হবে।  তবে আন্তঃজেলা পর্যায়ে হাফ ভাড়া কার্যকর হবে না।


রাজধানীর মতো চট্টগ্রাম মহানগরীতে বাসে অর্ধেক ভাড়া কার্যকরে চট্টগ্রামের বাস মালিক সমিতি কিছু শর্ত আরোপ করছে।  এ শর্তগুলোও প্রায় একই রকম।


সেগুলো হচ্ছে- সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্ত অর্ধেক ভাড়া নেওয়া হবে।  ছাত্রছাত্রীদেরকে অবশ্যই নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বৈধ ছবিসহ পরিচয়পত্র সঙ্গে রাখতে হবে।  সরকারি ছুটির দিন, শিক্ষাপ্রতিষ্ঠান ছুটির দিনে হাফ ভাড়া কার্যকর হবে না।  হাফ ভাড়া শুধু চট্টগ্রাম মহানগরে কার্যকর থাকবে।


সরকারি জ্বালানির বাড়িয়ে দেওয়ায় পরিবহণ মালিকরা বাসভাড়া বাড়িয়ে দেয়।  বাসে শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নেওয়াসহ ১১ দফা দাবিতে সারা দেশের মতো চট্টগ্রামেও গেত কয়েকদিন ধরে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।  গত বৃহস্পতিবার চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে একই দাবিতে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদল।

মন্তব্যসমূহ