জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

লঞ্চে আগুন: ৩০ মরদেহের জানাজা সম্পন্ন

 




এমভি অভিযান-১০ নামে লঞ্চে অগ্নিকাণ্ডে নিহত ৪১ জনের মধ্যে ৩০ জনের জানাজা সম্পন্ন হয়েছে।


শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টার দিকে বরগুনা সার্কিট হাউস সংলগ্ন ঈদগাহ মাঠে এ জানাজা অনুষ্ঠিত হয়।


 এ সময় আরও তিন জনের মরদেহ শনাক্ত করেছেন স্বজনরা। পরে ওই তিনজনের কফিন স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। নতুন শনাক্ত তিন জনের মধ্যে দুটি শিশু ও একজন নারী।


শুক্রবার (২৪ ডিসেম্বর) ভোর রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ নামে লঞ্চে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় ৪১ জনের প্রাণহানি ঘটে। আহত হন শতাধিক। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। নিহত ৪১ জনের ৩৭ জনই বরগুনার বাসিন্দা।


বাংলানিউজটোয়েন্টিফোর

মন্তব্যসমূহ