জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ঝরনায় গিয়ে নিখোঁজ হওয়া বোনের লাশ উদ্ধার, মেলেনি ভাইয়ের সন্ধান




বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বেতছড়া এলাকায় ঝরনা দেখতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হওয়া মারিয়া বিনতে জহির (১৭) এবং আহসান আকিব (২২) নামের দুই ভাই-বোনের মধ্যে বোনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে খানিকটা দূরে সাঙ্গু নদীর মুখ থেকে আজ শনিবার সকালে মারিয়া বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়।


এ ঘটনায় এর আগে মারিয়া ইসলাম (১৯) নামের অপর এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছিল। এ নিখোঁজের ঘটনায় এখন পর্যন্ত দুজনের লাশ উদ্ধার করা হলো।


রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান এবং স্থানীয়দের কাছ থেকে জানা গেছে, উপজেলার তারাছা ইউনিয়নের সাঙ্গু নদী পথে ইঞ্জিনচালিত নৌকায় করে বাদুরছড়া ঝরনা ভ্রমণে যান নারায়ণগঞ্জের ১০ জনের একটি পর্যটকদল। এর মধ্যে ঝরনায় গোসল করতে নেমে পানিতে ডুবে যান একজন। তাঁকে উদ্ধার করতে গিয়ে আরও ছয় জন ডুবে যান।


খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে চার জনকে জীবিত এবং মারিয়া ইসলাম নামের এক জনকে মৃত অবস্থায় উদ্ধার করেন। এ ঘটনায় নিখোঁজ হন মারিয়া বিনতে জহির ও আহসান আকিব নামের দুই ভাই-বোন। এর মধ্যে আজ শনিবার সকালে ঘটনাস্থল থেকে খানিকটা দূরে সাঙ্গু নদীর মুখ থেকে মারিয়া বিনতে জহিরের মরদেহ উদ্ধার করা হয়। এ নিয়ে দুজনের লাশ উদ্ধার করা হলো। তবে এখনও আহসান আকিবের লাশ উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ


 এনটিভি অনলাইন

মন্তব্যসমূহ