জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমার কলিজা ভেঙে দিয়েছ, পরীমনিকে সেফুদা

 




পরীমনি ইস্যুতে আবারও লাইভে এসেছেন অস্ট্রিয়া প্রবাসী আলোচিত-সমালোচিত সিফাত উল্লাহ ওরফে সেফুদা। লাইভে এসে তিনি পরীমনির উদ্দেশে বলেছেন, ‘আমার কলিজা ভেঙে দিয়েছ। আমার হার্টে অপারেশন হয়েছে। তার জন্য তুমি দায়ী। তোমার রূপ, তোমার গুণ, তোমার অভিনয়, তোমার কণ্ঠ আমাকে পাগল করে দিয়েছে।’


২৭ দিন কারাগারে থাকার পর গতকাল বুধবার জামিনে মুক্ত হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি। তার মুক্তিতে আনন্দ প্রকাশ করেছেন সিফাত উল্লাহ। বুধবার সন্ধ্যায় লাইভে এসে তিনি বলেন, ‘তোমাকে জেলে নিয়েছে তাই আমার মন ভেঙে গিয়েছিল। আমি খুশি হয়েছি তুমি জেল থেকে মুক্ত হয়েছ।’


পরীমনিকে নেশা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন সেফুদা। তিনি বলেন, ‘পরী, তুমি নেশা ছেড়ে দাও। আমি অনেক আগেই নেশা করা ছেড়ে দিয়েছি। তুমিও ছেড়ে দাও। আর একটা বিষয় তোমাকে বলতে চাই তোমার আশপাশে যে লোকজন আছে তারা খারাপ। তাদের সঙ্গ ছেড়ে দাও তুমি।’


লাইভে সেফুদা তার কাছে ঘুরতে যাওয়ার দাওয়াত দেন পরীমনিকে। তিনি বলেন, ‘সরকার যদি দেশের বাইরে যেতে অনুমতি দেয় তাহলে দেশের বাইরে ঘুরতে যেতে পারো বা আমার এখানে আসতে পারো তুমি ঘোরাঘুরি করতে।’


সাংবাদিকদের প্রতি অনুরোধ জানিয়ে সেফুদা বলেন, ‘আমার অনুরোধ বর্তমানে তাকে ডিস্টার্ব করবেন না কেউ। তার এখন ঘুম দরকার। তার চিকিৎসা করা দরকার। আপনারা তাকে চিকিৎসা করতে সাহায্য করেন। আমি তার নানাকে বলব তাকে কোনো হাসপাতালে অথবা বাসায় ডাক্তার এনে চিকিৎসা করতে।’

মন্তব্যসমূহ