জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

অবশেষে পদত্যাগ করলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

 




অবশেষে পদত্যাগ করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন। জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ সদস্যের সমর্থন হারানোর পর আজ (সোমবার) তিনি পদত্যাগ করেন। এর মধ্যদিয়ে তার ১৭ মাসের শাসনের অবসান ঘটলো।


একই সঙ্গে মুহিউদ্দিন ইয়াসিন নতুন এক রেকর্ড গড়েছেন। সেটি হলো এ যাবতকালের মধ্যে মালয়েশিয়ায় সবচেয়ে কম সময় ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী তিনি। ড. মাহাথির মোহাম্মদ আকস্মিকভাবে পদত্যাগ করলে মুহিউদ্দিন ইয়াসিন ২০২০ সালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন। কিন্তু ক্ষমতা গ্রহণের সময় থেকেই তিনি তোপের মুখে ছিলেন। ২২২ আসনের সংসদে সামান্য ব্যবধানে তার সরকারের সংখ্যাগরিষ্ঠতা ছিল। তবে করোনাভাইরাসের দোহাই দিয়ে তিনি সংসদের অধিবেশন ডাকা কৌশলে এড়িয়ে যান।


কিন্তু সম্প্রতি জোট সরকারের বৃহত্তম দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন জোট সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। এতে মুহিউদ্দিনের ক্ষমতায় থাকার সম্ভাবনা ক্ষীণ হয়ে পড়ে। উপায়হীন হয়ে তিনি সংসদে আস্থা ভোটে যান কিন্তু সেখানে পরাজিত হন।

মন্তব্যসমূহ