তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

মক্কা-মদীনার মসজিদের তত্ত্বাবধানকারী দফতরের সহকারী প্রধান পদে ২ নারী

 




সৌদি আরবের মক্কা-মদীনার দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধানকারী দফতর রিয়াসা শুউন আল-হারামাইনের সহকারী প্রধান হিসেবে প্রথমবারের মতো দুই নারীকে নিয়োগ দেয়া হয়েছে। রোববার রিয়াসা শুউন আল-হারামাইনের প্রধান ও মক্কার মসজিদুল হারামের ইমাম শেখ আবদুর রহমান আল-সুদাইস এই নিয়োগ দেন।


নতুন নিয়োগপ্রাপ্ত ড. ফাতেমা আল-রাশুদকে দফতরের নারী বিষয়ক সহকারী প্রধান ও ড. আল-আনুদ আল-আবুদকে নারী উন্নয়ন বিষয়ক সহকারী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।


এর আগে গত বছরের আগস্টে প্রথম রিয়াসা শুউন আল-হারামাইনের নেতৃস্থানীয় বিভিন্ন পর্যায়ে ১০ নারীকে নিয়োগ দেয়া হয়েছিল।


রিয়াসা শুউন আল-হারামাইন আরো জানানো হয়, দুই পবিত্র মসজিদে আসা নারী জেয়ারতকারীদের সেবার মান বাড়াতে তারা তিন শ’ ২০ সৌদি নারীকে প্রশিক্ষণ দিতে যাচ্ছে।


মক্কার মসজিদুল হারাম ও মদীনার মসজিদে নববী, দুই পবিত্র মসজিদের যাবতীয় বিষয় স্বতন্ত্রভাবে তত্ত্বাবধানের জন্য ২০১২ সালে রিয়াসা শুউন আল-হারামাইন দফতর প্রতিষ্ঠা করা হয়েছে।


সূত্র : আল-আরাবিয়া

মন্তব্যসমূহ