আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

  পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) আলী হোসেন ফকিরের ‘ক্রসফায়ার’ ও সাংবাদিকদের নিয়ে বিতর্কিত মন্তব্যের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। সচিবালয়ের পিআইডি সম্মেলনকক্ষে সরকারের কার্যক্রম নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী বর্তমানে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে রয়েছেন। দেশে ফেরার পর তিনি বিষয়টি বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেবেন। সম্প্রতি রাজধানীর চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি বলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। একই অনুষ্ঠানে পুলিশের সমালোচনা করা সাংবাদিকদের নিয়েও বিতর্কিত মন্তব্য করেন তিনি। আইজিপির বক্তব্যের পর বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিষয়ে সরকারের অবস্থান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা নিয়ে প্রশ্ন ওঠে। জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে দেওয়া ব্যাখ্যায় জানানো হয়েছে, আইজিপি ‘ক্রসফায়ার’ বলতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বোঝাননি। সাংবাদিকদের নিয়ে করা মন্তব্যের বিষয়েও ব্যাখ্যা দেওয়া হয়েছে। উপদেষ্টার মতে, আইজিপি নিজেই ...

চাকা আঁকড়ে পালানোর চেষ্টা, কাবুলে উড়ন্ত বিমান থেকে খসে পড়ছে মানুষ

 




আফগানিস্তানের আকাশে উড়ন্ত বিমান থেকে পড়ে মৃত্যু হয়েছে দু’জনের। সোমবার দুপুরে কাবুল বিমানবন্দরে এই দুর্ঘটনা ঘটেছে।


স্থানীয় সূত্রের খবর, প্রাণ বাঁচাতে বিমানের চাকার খাঁজে আশ্রয় নিয়েছিলেন ওই দুই আফগান নাগরিক। কিন্তু বিমান আকাশে ওড়ার পরেই ছিটকে পড়েন তারা। সোমবার কাবুল বিমানবন্দরের এই মর্মান্তিক দুর্ঘটনা ভিডিও ফুটেজও সামনে এসেছে ইতিমধ্যেই।


রোববার দুপুর থেকে কাবুলে তালিবান ঢুকতেই ভিড় জমতে শুরু করে আফগানিস্তানের রাজধানীর বিমান বন্দরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সোমবার বিমানবন্দর চত্বরে গুলিও ছোড়ে নিরাপত্তার দায়িত্বে থাকা আমেরিকার সেনাসদস্যরা। কিন্তু তবুও ভিড় বাড়তেই থাকে।

সূত্র : আনন্দবাজার পত্রিকা


মন্তব্যসমূহ