জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস

 




বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনসহ সারাদেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে জাতীয় শোক দিবস।


প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে রোববার সকালে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন সামরিক সচিব মেজর জেনারেল নকিব আহমদ চৌধুরী। এ সময় তিন বাহিনীর পক্ষে অনার গার্ড প্রদান করা হয়। পরে প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের নেতৃত্বে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, শাজাহান খানসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে সমাধি সৌধ কমপ্লেক্স মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


সকালে খুলনা বেতারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে শ্রদ্ধা জানায় মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার। পরে সিটি মেয়র, আওয়ামী লীগসহ প্রশাসনের কর্মকর্তারা শ্রদ্ধা নিবেদন করেন। আওয়ামী লীগের দিনব্যাপী আয়োজনে থাকছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচারসহ ধর্মীয় উপাসনালয়গুলোতে বিশেষ দোয়া ও প্রার্থনা।


বরিশাল নগরীর সোহেল চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে প্রথমে ফুলের শ্রদ্ধা জানান সিটি মেয়র। এরপর শ্রদ্ধা জানায় জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীরা। এছাড়া বঙ্গবন্ধু উদ্যানে নির্মিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান অনেকে। শোক সভা, দোয়া, দুস্থ ও এতিম শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ দিনব্যাপী আছে নানা কর্মসূচি।


বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী মহানগর আওয়ামী লীগ। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে। এছাড়া বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের উদ্যোগে দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।


বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছে রংপুরের মানুষ। সকালে বঙ্গবন্ধুর চত্বরে ঢল নামে অসংখ্য মানুষের। আওয়ামী লীগের পুষ্পস্তবকের পর একে একে শ্রদ্ধা জানায় মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ। দোয়াসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এছাড়া, সারাদেশে নানা কর্মসূচিতে জাতীয় শোক দিবস পালিত হচ্ছে।

মন্তব্যসমূহ