পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

তালেবানকে ইসলামিক বিধান মানার আহ্বান জানালো সৌদি আরব

 




আফগানিস্তানে ইসলামিক বিধান অনুসরণ রাষ্ট্র পরিচালনা করতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব। সেই সাথে এই বিধান অনুসরণ করে মানুষের জীবন, সম্পদ এবং নিরাপত্তা দিতেও তালেবানকে অনুরোধ করেছে তারা।


গত রোববার ইসলামিক গোষ্ঠীটি কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সোমবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে এই আহ্বান জানানো হয় বলে নিশ্চিত করেছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে আলজাজিরা জানিয়েছে,কোনো ধরনের হস্তক্ষেপ ছাড়াই আফগান জনগণের পাশে থাকবে রিয়াদ। সেইসঙ্গে ইসলামের মহান আদর্শের ভিত্তিতে তালেবান আন্দোলন এবং সকল আফগান পক্ষের নিরাপত্তা, স্থিতিশীলতা, জীবন ও সম্পদ রক্ষায় কাজ করবে বলেও আশা প্রকাশ করে সৌদি আরব।


মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার জানিয়েছে তারা আফগানিস্তানে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর চায়। এছাড়া দেশটি থেকে কূটনীতিক, আন্তর্জাতিক সংস্থার বিদেশি কর্মীদের সরিয়ে নিতে সর্বোচ্চ চেষ্টা চালানো হচ্ছে বলেও জানায় কাতার।

মন্তব্যসমূহ