জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

১৬ আরোহী নিয়ে রাশিয়ায় হেলিকপ্টার বিধ্বস্ত

 




রাশিয়ায় পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে ১৬ আরোহী ছিলেন, যার মধ্যে ১৩ জনই পর্যটক।


বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে। রাশিয়ার গণমাধ্যম স্পুটনিক নিউজ এ তথ্য জানায়।


খবরে বলা হয়, রাশিয়ার পূর্বাঞ্চলের কামচাতকা অঞ্চলে বৃহস্পতিবার প্রথম প্রহরে হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়ে।


দেশটির জরুরি সেবা সংস্থা জানায়, হেলিকপ্টারে ১৬ যাত্রী ছিলেন। এদের মধ্যে এক শিশুসহ ১৩ পর্যটক এবং বাকি তিনজন ক্রু ছিলেন।


জরুরি সেবা সংস্থার এক মুখপাত্র বলেন, আট যাত্রী বেঁচে আছেন। তাদের উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চলছে।


এখনও হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।


উদ্ধারকর্মীদের একজন বলেন, হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি কুড়িল লেকে ডুবে গেছে।


রাশিয়ার কামচাতকা অঞ্চল পর্যটকদের কাছে অত্যন্ত অকর্ষণীয় স্থান।


জুলাইয়ে এ উপদ্বীপে একটি প্লেন বিধ্বস্ত হলে ১৯ জন নিহত হন।


আকাশযানের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাশিয়ায় দুর্বলতা নতুন কিছু নয়। তবে ২০০০ সালের পর থেকে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে।

মন্তব্যসমূহ