জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ইসরায়েলের বিপক্ষে শক্তিশালী অবস্থানের কথা ইরানকে জানালেন এরদোয়ান

 




ফিলিস্তিনিদের ওপর ইসারায়েলি বাহিনীর চালানো ধ্বংসযজ্ঞ নিয়ে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানির সঙ্গে ফোনে কথা বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এসময় ইসরায়েলের বিরুদ্ধে তুরস্কের অবস্থানের কথা জানান এরদোয়ান। তিনি বলেন, দখলদার ইসরায়েলের বিরুদ্ধে তুর্কিদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।


রোববার (১৬ মে) তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে। খবর আনাদুলোর।


ফোনে এরদোয়ান বলেন, ইসরায়েলের বেপরোয়া হামলার বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের শক্তিশালী বার্তা দেয়া উচিত। ইসরায়েলি সহিংসতা বন্ধে মুসলিম বিশ্বের অভিন্ন আলোচনা এবং ব্যবস্থা গ্রহণ করা জরুরি বলেও উল্লেখ করেন তুর্কি প্রেসিডেন্ট।


বিবৃতিতে বলা করা, দুই নেতা তাদের কথোপকথনের সময় দ্বিপাক্ষিক সম্পর্কের কথাও উল্লেখ করেন।


আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, টানা সপ্তম দিনেও গাজায় সহিংসতা অব্যাহত রেখেছে ইসরায়েল। রোববার বিমান হামলায় ৪২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য। এদিন কমপক্ষে ২ টি আবাসিক ভবন উড়িয়ে দেওয়া হয়েছে।


সোমবার (১০ মে) শুরু হওয়া রক্তক্ষয়ী সংঘর্ষে গাজায় এ পর্যন্ত ৫৫ শিশুসহ ১৮৮ জনের প্রাণহানি হয়েছে। এসময় আহত হয়েছেন কমপক্ষে এক হাজার দুইশ’ মানুষ। ইসরায়েলে ২ শিশুসহ ১০ জন নিহত হন।


প্রসঙ্গত, ১৯৬৭ সালে আরব-ইসরায়েল যুদ্ধের সময় ইসরায়েল পূর্ব জেরুসালেম দখল করে এবং ১৯৮০ সালে পুরো শহরকে সংযুক্ত করে। তবে তাদের এমন পদক্ষেপ আন্তর্জাতিক সম্প্রদায়ের কখনও স্বীকৃতি পায়নি।

মন্তব্যসমূহ