পাকিস্তানে মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ১৬

  পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাট পুলিশ লাইন্সের একটি মসজিদে জুমার নামাজ চলাকালে সংগঠিত ভয়াবহ বিস্ফোরণ ও সন্ত্রাসী হামলায় অন্তত ১৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৫ জন পুলিশ কর্মকর্তা রয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫০ জনেরও বেশি মানুষ। আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর ২০২৬) জুমার নামাজের সময়ে পুলিশ সদর দফতরের কাছে এই হামলাটি চালানো হয়। খাইবার পাখতুনখোয়ার পুলিশ প্রধান (আইজি) জুলফিকার হামিদ ঘটনার সত্যতা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন। হামলার ধরণ ও পুলিশের পাল্টা অভিযান প্রথম হামলা: পুরোনো পুলিশ লাইন্সের প্রবেশপথে বিস্ফোরকভর্তি একটি গাড়ি নিয়ে সজোরে ধাক্কা দেয় এক হামলাকারী। এতে বড় ধরণের বিস্ফোরণ ঘটে এবং ভবনের একাংশ ধসে পড়ে। দ্বিতীয় বিস্ফোরণ ও বন্দুকযুদ্ধ: বিস্ফোরণের পরপরই সশস্ত্র জঙ্গিরা স্পেশাল ব্রাঞ্চ ভবন লক্ষ্য করে এগোতে থাকে। সেখানে একজন আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দেয়। এরপরই নিষিদ্ধ তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সমর্থিত জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর তীব্র গোলাগুলি শুরু হয়। সন্ত্রাসী হতাহত: পুলিশ জানায়, মোট ৭ জন সশস্ত্র জঙ্গি পুলিশ লাইন্সে অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে...

ইসরায়েলকে সমর্থন দিলেই ১০ বছর কারাদণ্ড: কুয়েত

 





সামাজিকমাধ্যম কিংবা বাস্তব জীবনে ইসরায়েলকে সমর্থন জানালে ১০ বছর কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার ঘোষণা দিয়েছে কুয়েতি সরকার।



আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন বিনোয়োগ ব্যাংকার, উদ্যোক্তা ও ক্যাপিটল মার্কেটের উপদেষ্টা মীর মোহাম্মদ আলী খানের একটি টুইট পোস্টের বরাতে এমন খবর দিয়েছে পাকিস্তানি গণমাধ্যম এমএমএননিউজ টিভি।


বুধবার (১৯ মে) কুয়েত সরকারকে ধন্যবাদ জানিয়ে তিনি এই পোস্ট দিয়েছেন। মীর মোহাম্মদ আলী বলেন, কুয়েত সরকারকে অভিবাদন। দেশটি একটি আইন জারি করেছে, যাতে কেউ সামাজিকমাধ্যম ও বাস্তবজীবনে ইসরায়েলকে সমর্থন করলে ১০ বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার দিরহাম জরিমানার মুখে পড়বে।


এর আগে ফিলিস্তিনি নাগরিকদের বৈধ অধিকারের সমর্থনে নিজের দৃঢ় অবস্থান ব্যক্ত করেছেন কুয়েতের প্রধানমন্ত্রী সাবাহ খালেদ আল-হামাদ আল-সাবাহ।



জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি বলেন, আরব ও মুসলিম বিশ্বের ঐতিহাসিক ও মৌলিক অবস্থানের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফিলিস্তিনি সংকট।


বুধবার ইসরায়েল জানিয়েছে, গাজায় হামলা বন্ধে কোনো সময়সীমা নির্ধারণ করবে না তারা। হামাসের সঙ্গে ভবিষ্যতের সংঘাত বন্ধে এবং অভিযানের উদ্দেশ্য হাসিলে বলপূর্বক প্রতিরোধে জড়িত থাকার জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।


হামাসও ইসরায়েলে রকেট হামলা বাড়িয়ে দিয়েছে। ইসরায়েলি বোমা হামলায় এখন পর্যন্ত ২১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু।


মন্তব্যসমূহ