তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

ইসরায়েলি হামলায় চরম মানব বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে

 




আট দিন ধরে চলা ইসরায়েলি হামলার কারণে চরম মানব বিপর্যয় দেখা দিয়েছে ফিলিস্তিনে। জায়নবাদী বর্বরতায় ঘর ছেড়েছেন প্রায় ৪০ হাজার মানুষ। এরমধ্যে একেবারেই আশ্রয়হীন প্রায় আড়াই হাজার মানুষ। ঘরবাড়ি হারিয়ে তাদের ঠাই হয়েছে সীমান্তবর্তী বিভিন্ন শরণার্থী ক্যাম্পে।


জাতিসংঘ জানিয়েছে, এসব ক্যাম্পে ধারণ ক্ষমতার কয়েকগুণ বেশি মানুষ বাস করছেন। এরইমধ্যে দেখা দিয়েছে চরম খাদ্য সংকট। নেই পানি এবং পয়নিষ্কাশনের ব্যবস্থাও। এসব আশ্রয়কেন্দ্রে ভিড়ের কারণে ব্যাপক হারে ছড়িয়ে পড়তে পারে করোনাভাইরাস।


এদিকে, ৪১টি শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে চলমান হামলায়। গৃহহীন ফিলিস্তিনিরা এসব শিক্ষা প্রতিষ্ঠানেই আশ্রয় নিতেন। তবে এবার তারা ছুটছেন সীমান্তের দিকে।

মন্তব্যসমূহ