জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা আক্রান্ত বাবাকে পানি খাওয়াতে মায়ের বাধা! হৃদয়বিদারক ভিডিও ভাইরাল

 




প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতপ্রায় অবস্থায় বাবা পড়ে আছেন মাঠের মধ্যে। অসুস্থ বাবাকে পানি পান করাতে উদ্বিগ্ন মেয়ে। পানি নিয়ে বাবার কাছে যেতে চাইলেও যেতে দিচ্ছেন না মা! পরে মায়ের বাধা কাটিয়ে বাবাকে পানি পান করান মেয়ে। 


সম্প্রতি ঘটনাটি ঘটেছে ভারতের অন্ধ্রপ্রদেশে। হৃদয়বিদারক এ ঘটনার একটি ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। 


আনন্দবাজার জানিয়েছে, করোনা আক্রান্ত ওই ব্যক্তি কাজ করতেন বিজয়ওয়াড়ায়। কোভিডে আক্রান্ত হওয়ার পর শ্রীকাকুলামে নিজের গ্রামে ফেরেন তিনি। 


কিন্তু করোনা আক্রান্ত হওয়ার জন্য গ্রামে ঢুকতে দেওয়া হয়নি তাকে। তাই গ্রামের বাইরে মাঠের মধ্যেই পড়ে ছিলেন তিনি। সেখানেই বাবাকে পানি পান করাতে যান ১৭ বছরের মেয়ে। তখনই তাকে পেছন থেকে চেপে ধরে রাখেন তার মা। মায়ের ভয়, মেয়ে বাবার কাছে গেলে তারা কোভিড আক্রান্ত হয়ে পড়বেন।


ভিডিওতে দেখা গেছে, মায়ের বাধা সত্ত্বেও বাবাকে পানি পান করান মেয়ে। পানি পেয়ে নড়াচড়া করে উঠেন ওই ব্যক্তি। বাবার হাত ধরে টানাটানিও করতে দেখা যায় মেয়েটিকে। কিন্তু বাবাকে বাঁচাতে না পেরে এক পর্যায়ে মেয়েটি পানির বোতল ফেলে দিয়ে গড়াগড়ি করে কান্না শুরু করেন।  


জানা গেছে, ওই ঘটনার কিছুক্ষণ পরই ওই ব্যক্তির মৃত্যু হয়। এবং তার পরিবারের লোকেদের কোভিড পরীক্ষার ফল পজিটিভ এসেছে।

মন্তব্যসমূহ