তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

গাজায় অষ্টম দিনে ইসরায়েলের আরও ভারী বোমা হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১৯২

 






ফিলিস্তিনের গাজা উপত্যকায় টানা অষ্টম দিনের মতো হামলা চালিয়েছে ইসরায়েল। তবে আজ সোমবার সকালের হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।


এক সপ্তাহ আগে শুরু হওয়া ইসরায়েলি হামলায় গাজা উপত্যকায় ৫৮ জন শিশু ও ৩৪ জন নারীসহ অন্তত ১৯২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক হাজার জনের বেশি।


সংবাদ সংস্থা এপি’র প্রতিবেদনে বলা হয়েছে, গতকালের হামলায় অন্তত দুটি আবাসিক ভবন বিধ্বস্ত এবং ৪২ জন ফিলিস্তিনি মারা যাওয়ার পর আজ সকাল থেকেই আরও ভারী হামলা চালিয়েছে ইসরায়েল।


গতকাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, চলমান হামলা খুব শিগগির শেষ হবে না।


আলজাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজকের হামলায় হামাস প্রধান ইয়া আল সিনওয়ারের বাড়িও লক্ষ্যবস্তু ছিল।


গাজায় এপি সংবাদদাতা ফারেস আকরাম আলজাজিরাকে জানান, আজকের বিস্ফোরণগুলো উত্তর থেকে দক্ষিণে ‘শহরকে কাঁপিয়ে তুলেছে’।



আলজাজিরার সংবাদদাতা সাফওয়াত আল-কাহলাউট বলেন, ‘ইসরায়েলি ড্রোনগুলো মাথার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আকাশ নিয়ন্ত্রণ করছে।’



আলজাজিরার সংবাদদাতা সাফওয়াত আল-কাহলাউট বলেন, ‘ইসরায়েলি ড্রোনগুলো মাথার ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আকাশ নিয়ন্ত্রণ করছে।’

মন্তব্যসমূহ