হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

করোনায় সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে ৪৩২৯ প্রাণহানি

 




করোনাভাইরাসে ভারতে গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যু হয়েছে। মহামারি পর্বে এখন পর্যন্ত এটি সর্বোচ্চ মৃত্যু। এই সময়ে দেশটিতে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জন। 


মঙ্গলবার ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৩ হাজার ৫৫৩ জনসহ দেশটিতে মোট আক্রান্তের সংখ্যাও আড়াই কোটি ছাড়াল। এ পর্যন্ত দেশটিতে মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৫২ লাখ ২৮ হাজার ৯৯৬ জন। 


গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৩২৯ জনের মৃত্যুতে ভারতে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজার ৭১৯ জনের। 


মহারাষ্ট্র, দিল্লি, উত্তরপ্রদেশ, ছত্তীসগঢ়, গুজরাট, মধ্যপ্রদেশ, বিহার, কেরালার মতো রাজ্যগুলোতে সংক্রমণ কমছে। তবে তামিলনাড়ু, কর্নাটক, অন্ধ্রপ্রদেশের সংক্রমণ পরিস্থিতি এখনও লাগামাছাড়া। পশ্চিমবঙ্গেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৩ জন।

মন্তব্যসমূহ