প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে: জামায়াত

  দেশের প্রশাসন ধীরে ধীরে একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে বলে অভিযোগ তুলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।  তিনি বলেন, এ ধারা অব্যাহত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিয়ে জনগণের মধ্যে সংশয় ও হতাশা তৈরি হবে। একইসঙ্গে নির্বাচনী মাঠে সমতার নীতি ভঙ্গ হলে দায় এড়াতে পারবে না নির্বাচন কমিশন। রোববার (১৮ জানুয়ারি) রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে রাত ৮টায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন ডা. তাহের। তিনি বলেন, সারা দেশে প্রশাসনিক কর্মকর্তাদের আচরণে বিএনপির প্রতি পক্ষপাতের বিষয়টি এখন দৃশ্যমান। বিশেষ করে মাঠপর্যায়ে দায়িত্বে থাকা এসপি ও ডিসিদের– যারা একইসঙ্গে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন– আচরণে নিরপেক্ষতার ঘাটতি লক্ষ্য করা যাচ্ছে।  এ ধরনের কর্মকর্তাদের একটি তালিকা তারা ইতোমধ্যে করেছেন বলেও জানান তিনি। তবে আপাতত বিষয়টি পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং এখনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। ডা. তাহের অভিযোগ করেন, গত দুই-তিন সপ্তাহ ধরে একটি দলের শীর্ষ নেতাকে ঘিরে সর...

৫ এপ্রিল থেকে সারাদেশে লকডাউন ঘোষণা

 





করোনা পরিস্থিতির অবনতিতে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী সোমবার থেকে সাতদিন এই লকডাউন কার্যকর থাকবে।


সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজ বাসায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন। প্রতিনিয়ত করোনা পরিস্থিতির অবনতির কারণেই এই সিদ্ধান্ত বলে জানান তিনি।


লকডাউনের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনও। তিনি জানান, লকডাউন চলাকালীন জরুরি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ও শিল্প কল-কারখানা খোলা থাকবে। তবে শিল্প-কারখানা খোলা রাখতে শ্রমিকদের কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা নিশ্চিত করতে হবে বলে জানান প্রতিমন্ত্রী।

মন্তব্যসমূহ