জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

ধর্ষণের ঘটনা বৃদ্ধির জন্য নারীর অশালীন পোশাকও দায়ী: ইমরান খান

 



সমাজে ধর্ষণের ঘটনা বৃদ্ধির পেছনে নারীর অশালীন পোশাকও দায়ী বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।


তিনি এক টিভি সাক্ষাৎকারে বলেছেন, ‘সমাজে ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বেড়ে চলেছে। আর যেকোনো সমাজেই ধর্ষণের ঘটনা বৃদ্ধি ইঙ্গিত দেয় যে সেখানে অশ্লীলতা বেড়ে গেছে।’ এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী নারীদের শালীন পোশাক পরার পরামর্শ দেন। তিনি বলেন, ‘পর্দা করার সারবস্তুই হলো আকর্ষণ করা থেকে বিরত থাকা। নিজেকে বিরত রাখার ইচ্ছাশক্তি সবার নেই।’ তার মতে, কেবল আইন দিয়ে এই সমস্যার সমাধান সম্ভব নয়।


পাকিস্তানের কোনো কোনো মহল এই বক্তব্যের প্রতিবাদ জানালেও ইসলামী চিন্তাবিদেরা বলেছেন, প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে তারা একমত। ইসলাম নির্দেশিত পোশাক কোড মেনে চললে ধর্ষণের ঘটনা হয়তো এভাবে বাড়ত না।


পাকিস্তানের নাম প্রকাশে অনিচ্ছুক একজন আলেম বলেছেন, ইমরান খান শিক্ষিত ও অভিজ্ঞ। দেশের সার্বিক অবস্থা বিশ্লেষনের পরই তিনি এ কথা বলেছেন।


তিনি বলেন, ইমরান খান ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন। ব্রিটেনের একটি বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও ছিলেন। ক্রিকেট খেলতে গিয়ে গোটা বিশ্ব সফর করেছেন। এখনও প্রধানমন্ত্রী হিসেবে ইউরোপ-আমেরিকাসহ গোটা বিশ্ব সফর করছেন। পাশ্চাত্যে অশালীনতার ফলে যেসব সংকট দেখা দিয়েছে তা তিনি সাধারণ মানুষের চেয়ে ভালো বুঝেন, জানেন।


মুসলিম সমাজেও পাশ্চাত্যের সংস্কৃতির প্রভাব ও পশ্চিমা ঢঙের পোশাক যেভাবে ছড়িয়ে পড়ছে তা সত্যিই উদ্বেগজনক বলে তিনি মন্তব্য করেন। তার মতে, ইমরান খান রোগের কারণ নির্ণয় করতে পেরেছেন।


এই আলেমের মতে, হিজাব  বা পর্দা মেনে চলার পাশাপাশি যদি সমাজের মানুষে অশ্লীল চলচ্চিত্রসহ নানা উপাদান থেকে দূরে থাকে তাহলে ধর্ষণের মতো অন্যায় কর্মকাণ্ড কমে আসতে বাধ্য। তিনি ইন্টারনেটের মাধ্যমে পর্নোগ্রাফি ছড়িয়ে পড়ায় উদ্বেগ প্রকাশ করেন।


পার্সটুডে

মন্তব্যসমূহ