জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

করোনা শনাক্তে রেকর্ড ভাঙলো, মৃত্যু ৫৩

 




থামছে না করোনার তাণ্ডব। লাফিয়ে বাড়ছে মৃত্যুও। সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণহানি হয়েছে ৫৩ জনের। এ নিয়ে দেশে মোট প্রাণহানি ৯ হাজার ২৬৬ জনের। নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৭ হাজার ৮৭ জনের শরীরে।


রোববার (৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। হিসেব অনুযায়ী এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে মোট ৬ লাখ ৩৭ হাজার ৩৬৪ জনের।


বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৭০৭ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৫ লাখ ৫২ হাজার ৪৮২ জন। চব্বিশ ঘণ্টায় শনাক্তের হার ২৩.০৭ শতাংশ।


উল্লেখ্য, দেশে করোনার প্রথম সংক্রমণ শনাক্ত হয়েছিল গত বছরের ৮ মার্চ। এর ১০ দিনের মাথায় ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। এরপরে পর্যায়ক্রমে দেশের বিভিন্ন এলাকা আংশিক থেকে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়। সেইসাথে সারাদেশে সাধারণ ছুটিও ঘোষণা করা হয়। করোনা পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করায় ৫ এপ্রিল থেকে দ্বিতীয় দফায় ঘোষণা করা হলো লকডাউন।

মন্তব্যসমূহ