হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

কাল থেকে কেউ সড়কে বের হবেন না: আইজিপি

 




কাল থেকে কেউ সড়কে বের হবেন না; যদি বের হতেই হয় সেক্ষেত্রে প্রমাণ দেখাতে হবে বলে জানিয়েছেন আইজিপি বেনজীর আহমেদ।


আজ মঙ্গলবার রাজারবাগে পুলিশ লাইনে ‘মুভমেন্ট পাস’ অ্যাপসের উদ্বোধনী অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি।


এ সময় করোনা মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। বলেন, এই মহামারি মোকাবিলায় ব্যক্তিগত সচেতনতা সব চেয়ে গুরুত্বপূর্ণ। তাই এই মুহূর্তে সড়কে অপ্রয়োজনীয় চলাচল বন্ধ করতে হবে।


তবে সরকারের দেয়া নির্দেশনা অমান্য করে অনেকেই ঢাকা ছাড়ছেন যা ঝুঁকিপূর্ণ বলে জানান তিনি। জনসাধারণের যেকোনো প্রয়োজনে পুলিশ পাশে থাকবে বলেও আশ্বাস দেন বেনজীর আহমেদ।

মন্তব্যসমূহ