তারেক রহমানের সফরের প্রস্তুতির খবর নিয়ে দেওয়া বিবৃতি প্রত্যাহার করল ভারত

  বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের 'সম্ভাব্য' ভারত সফরের প্রস্তুতির ইঙ্গিত দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশের পর তা আবার প্রত্যাহার করে নিয়েছে ভারতের রাষ্ট্রপতি ভবন। শুক্রবার (২১ আগস্ট) ভারতের রাষ্ট্রপতির সচিবালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর মহড়ার কারণে আগামীকাল শনিবার রাষ্ট্রপতি ভবনের ফোরকোর্টে 'চেঞ্জ অব গার্ড' অনুষ্ঠান হবে না। কিন্তু এর পরপরই কোনো কারণ না দেখিয়ে বিজ্ঞপ্তিটি প্রত্যাহার করে নেয় রাষ্ট্রপতি ভবন। এটি সফরের সময়সূচি বদলের ইঙ্গিত, নাকি বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়াগত কোনো সমস্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। শেখ হাসিনার প্রত্যর্পণ ঘিরে টানাপড়েন এবং তারেক রহমানের সফর ঘিরে অনিশ্চয়তার মধ্যে এই কাণ্ড নতুন আলোচনার জন্ম দিয়েছে। তারেক রহমানের দিল্লি সফরের বিষয়ে গত ১৬ আগস্ট বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৫ আগস্ট সংবাদমাধ্যমে বক্তব্য দেওয়ার কারণে সফর নিয়ে আলোচনা জটিল হয়ে উঠেছে।

তসলিমার বেফাঁস মন্তব্যের জবাবে যা বললেন মঈন আলীর বাবা

 





ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে নিয়ে বেফাঁস মন্তব্য করে ক্রিকেট বিশ্বের সমালোচনার মুখে পড়েছেন বির্তকিত লেখিকা তসলিমা নাসরিন। মঈনকে ‘জঙ্গির’ সঙ্গে তুলনা করে তসলিমার মন্তব্যের পর ইংল্যান্ডের ক্রিকেটাররা কড়া জবাব দিয়েছেন। যদিও এখন পর্যন্ত মঈন আলী নিজে এ বিষয় কিছুই বলেননি। তবে তার বাবা মুনীর আলী ধুয়ে দিয়েছেন তসলিমা নাসরিনকে।


ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) এবারের আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন মঈন আলী। তবে চেন্নাইয়ের জার্সি স্পন্সর একটি মদ প্রস্তুতকারক প্রতিষ্ঠান হওয়ায় তা নিজের গায়ে রাখতে চান না তিনি। ইংলিশ এই অলরাউন্ডারের এমন অনুরোধ মেনে নিয়ে জার্সি থেকে বিজ্ঞাপনটি সরিয়ে নিয়েছিল চেন্নাইয়।


বিষয়টি এখানেই শেষ হতে পারতো। কিন্তু তা হতে দেননি বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের টুইটারে এক পোস্টে তাসলিমা লিখেছেন, মঈন আলী ক্রিকেট না খেলে সিরিয়াতে যেয়ে আইএসআইএস-এ যোগ দিতেন!


তার এমন বেফাঁস মন্তব্যের পর কড়া জবাব দিয়েছেন ইংলিশ ক্রিকেটাররা। এবার তাদের সঙ্গে সুর মিলিয়ে ছেলে হয়ে তাসলিমার টুইটের জবাব দিলেন মঈন আলীর বাবা মুনীর আলী। এক টুইট বার্তা তিনি লিখেছেন, ‘আমার ছেলে মঈনকে নিয়ে তসলিমা নাসরিনের জঘন্য মন্তব্য পড়ে আমি হতবাক হয়েছি। তার টুইটটিতে তিনি তার মূল মন্তব্যটিকে “ব্যঙ্গাত্মক” হিসাবে বর্ণনা করেছেন। আমি তাকে একটি অভিধান নিতে বলব এবং “ব্যঙ্গাত্মক” শব্দটির অর্থ দেখতে বলব। আমার মনে হয় আয়নার সামনে দাঁড়ালে উনি বুঝবেন কী লিখেছেন আর মৌলবাদই বা কাকে বলে। তার এই মন্তব্য সম্পূর্ণ ইসলাম বিরোধী। কোনো মানুষের আত্মসম্মান এবং অন্যের প্রতি সম্মান না থাকলে সে এত নীচে নামতে পারে।’


তসলিমার এমন টুইটের পর অনেকেই টুইট করে তার জবাব দিলেও মঈন আলীর বাবা তা কখনো সাক্ষাৎ হলে মুখের ওপর দিতে চান। তিনি আরও লিখেছেন, ‘সত্যি বলতে আমি ভীষণ ক্ষুব্ধ। যদি কোনোদিন তার সঙ্গে সাক্ষাৎ হলে আমি তাকে মুখের ওপর এর জবাব দেব। আপাতত তাকে বলব অভিধানে সারকাজম শব্দের অর্থ খুঁজতে। সেই সঙ্গে বলব কাউকে না জেনে তাকে নিয়ে এমন মন্তব্য করা আবার পরে সেটাকে মজা বলে উড়িয়ে দেওয়া যায় না। উনি যেমনটা ভাবছেন তেমনটা নয় এটা। আমি ভাবতে পারছি না উনি আমার ছেলেকেই বেছে নিয়েছেন। ক্রিকেট বিশ্বে সকলে জানে মঈন কেমন মানুষ।’


মন্তব্যসমূহ