জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

সুপারশপের তাক বেয়ে উঠছে দৈত্যকার গুঁইসাপ (ভিডিও)

 




থাইল্যান্ডের একটি সুপারশপের তাক বেয়ে উঠছে দৈত্যাকারের একটি গুঁইসাপ। ওই সুপারশপে যাওয়া এক ব্যক্তি এই ভিডিওটি করেন।


দ্য গার্ডিয়ান তাদের ইউটিউবে এমন ঘটনার ভিডিওটি প্রকাশ করেছে।


সেভেন ইলেভেন নামে সুপারশপে গুঁইসাপটিকে তাক বেয়ে উঠতে দেখে সবাই হতবাক। বেশির ভাগ মন্তব্যে আতঙ্ক প্রকাশ করা হলেও থাইল্যান্ডের লোকজন বলছেন, এই চারপেয়ে প্রাণীরা একদমই ক্ষতি করে না এবং বেশ শান্ত প্রকৃতির হয়ে থাকে।


এ ঘটনার পর সুপারশপের এক কর্মী পুলিশে খবর দেয়।  পরে পুলিশ এসে গুঁইসাপটিকে উদ্ধার করে।


এসব গুঁইসাপ সাধারণত খাল কিংবা পুকুরে থাকে। সম্প্রতি কয়েক মাসে আবহাওয়া পরিবর্তেনের কারণে খাধ্য সংকট দেখা দেয়। এর ফলে গুঁইসাপটি খাবারের খোঁজে ওই সুপারশপটিতে যায়।

মন্তব্যসমূহ