জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

আমরা ধৈর্য দেখাচ্ছি: স্বরাষ্ট্রমন্ত্রী

 




স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কতিপয় ধর্মীয় উগ্রগোষ্ঠী গত ৩ দিন সরকারি অফিস, পুলিশ স্টেশন, রেল স্টেশন, প্রেসক্লাবে, রাজনৈতিক নেতাদের বাড়িতে হামলা চালিয়েছে। তাদেরকে নিবৃত্ত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।


রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা নিয়ে জরুরী বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ছোট ছোট বাচ্চাদের ঢাল হিসেবে ব্যবহার করছে তারা। তারা নানা গুজব ছড়িয়ে পরিকল্পনা অনুযায়ী হামলা করছে। এগুলো নাশকতা। রাষ্ট্রর বিরুদ্ধে অবস্থান নিয়েছে। নিবৃত্ত না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবো। এভাবে জানমানের ক্ষতি করা যাবে না। আমরা ধৈর্য দেখাচ্ছি।


স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হরতাল ডাকতেই পারে। পালনও করতে পারে। কিন্তু সরকারি স্থাপনায় হামলা করা, বাড়িঘরে হামলা করলে তো হরতালের উদ্দেশ্য বোঝা যায়। তাদের আমরা প্রতিহত করবো। আইনি ব্যবস্থা নেবো।


হেফাজতের সাথে জঙ্গি বা জামাত শিবির বা অন্য কোন দল যুক্ত আছে কিনা তা আমরা খতিয়ে দেখবো বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্যসমূহ