হামের উপসর্গে আরও ৫ প্রাণহানি, মৃত্যু ছাড়াল ১৩শ'

  দেশে ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা) হামের উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে ১৪৮ জন এবং এক হাজার ২৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। শুক্রবার (১৩ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। সরকারের এ সংস্থার তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও উপসর্গে এক হাজার ৩০৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৯৯ জন মারা গেছে। গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৫ হাজার ৫৬২ জনে। এর মধ্যে পরীক্ষায় হাম নিশ্চিত হয়েছে ২৫ হাজার ২৮ জনের। মোট হাসপাতালে ভর্তি হয়েছে ২ লাখ ১৯ হাজার ২৪৭ জন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ২ লাখ ১০ হাজার ৪০১ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছে।

মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিরোধী সংবাদ প্রচার করায় ১০ সাংবাদিক আটক

 





মিয়ানমারে সেনাঅভ্যুত্থান বিরোধী বিক্ষোভের সংবাদ প্রচার করায় বার্তা সংস্থা এপি’সহ বিভিন্ন গণমাধ্যমের কমপক্ষে ১০ সাংবাদিককে আটক করা হয়েছে। সোমবার আটক করা হলেও আনুষ্ঠানিক অভিযোগ গঠনের কোনো খবর পাওয়া যায়নি।


স্থানীয় বিভিন্ন গণমাধ্যম বলছে, আটক সাংবাদিকরা মিয়ানমারের বিভিন্ন শহরে অভ্যুত্থান বিরোধী খবর সংগ্রহে কর্মরত ছিলেন। আটকের ঘটনায় গণমাধ্যমকর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সাংবাদিকরা কোনো বিক্ষোভ করেননি; কেবল নিজেদের দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্বের কারণে কাউকে অন্যায়ভাবে আটক গ্রহণযোগ্য নয়।


এর আগে, সাংবাদিকরা সেনা অভ্যুত্থান শব্দ ব্যবহার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছিল জান্তা সরকার। রোহিঙ্গা ইস্যু নিয়ে সংবাদ করায় রয়টার্সের দুই সাংবাদিককেও আটক করেছিল নেইপিদো।

মন্তব্যসমূহ