জাসদ কার্যালয়ে জড়ো হওয়া ২৮০-৩০০ জনকে যাচাই করা হচ্ছে: ডিসি হারুন

 রাজধানীর জাসদ কার্যালয়ের সামনে জড়ো হওয়া আনুমানিক ২৮০ থেকে ৩০০ জনকে থানায় নিয়ে যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. হারুন অর রশিদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। ডিসি হারুন অর রশিদ বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সদস্যরা কোনো উদ্দেশ্যে সেখানে জড়ো হয়েছিলেন—এমন তথ্য পাওয়ার পর পুলিশ প্রাথমিক ব্যবস্থা নেয়। এ সময় স্থানীয় ছাত্র-জনতাও পুলিশকে সহায়তা করেছে। তিনি বলেন, কী উদ্দেশ্যে তারা সেখানে জড়ো হয়েছিলেন, তাদের কাছে কী তথ্য ছিল এবং সেখানে তারা কী ধরনের কর্মকাণ্ড করেছেন—এসব বিষয় যাচাই-বাছাই করা হচ্ছে। ইতোমধ্যে সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার বিষয়ে পুলিশের কাছে কিছু তথ্য রয়েছে। এ ছাড়া তারা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না এবং কেন সেখানে একত্রিত হয়েছিলেন, সেসব বিষয়ও খতিয়ে দেখা হবে। ডিসি হারুন জানান, প্রাথমিকভাবে সেখানে জড়ো হওয়া মানুষের সংখ্যা আনুমানিক ২৮০ থেকে ৩০০ জন। সংশ্লিষ্ট কর্মকর্তারা যাচাই-বাছাইয়ের কাজে যুক্ত থাকায় তিনি সঠিক সংখ্যা জানাতে পার...

মারা গেছেন আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনাম

 




আর্জেন্টিনার সাবেক প্রেসিডেন্ট কার্লোস মেনাম রোববার বুয়েন্স আয়ার্সের একটি ক্লিনিকে মারা গেছেন। এ সময় তার বয়স হয়েছিল ৯০ বছর। দেশে নব্যউদারবাদী অর্থনীতি চালু করায় তিনি বিশেষভাবে পরিচিত ছিলেন। খবর এএফপি’র।


খবরে বলা হয়, মেনাম শারীরিকভাবে খুবই দূর্বল হয়ে পড়েছিলেন। নিউমোনিয়ার কারণে সাম্প্রতিক মাসগুলোতে তাকে কয়েকবার হাসপাতালে ভর্তি করা হয়।


ক্ষমতাসিন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ টুইটার বার্তায় তার মৃত্যুর খবরে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং মেনামের পরিবারের প্রতি আন্তরিক শোক জানিয়েছেন। ফার্নান্দেজ মেনামের মৃত্যুতে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করেছেন।


মেনামকে বুয়েন্স আয়ার্সে ইসলামিক কবরস্থানে তার ছেলে কার্লোস মেনাম জুনিয়রের পাশে আজ সোমবার দাফন করা হবে। কার্লোস জুনিয়র ১৯৯৫ সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান।

মন্তব্যসমূহ